📞 হেল্পলাইন: 01711857205 ✉️ okgs2003@gmail.com

ক্লাবসমূহ

Association Of Little Scientists And Math Maniacs

ম্যাথ এন্ড সাইন্স ক্লাব

ক্লাবের উদ্দেশ্য/বৈশিষ্ট্য:
  1. গণিত ও বিজ্ঞানের ভয় দূর করা।
  2. গণিত ও বিজ্ঞানে দক্ষতা ও আগ্রহ বাড়ানো।
  3. গণিত ও বিজ্ঞানের মজার দিকগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরা।
  4. গণিত ও বিজ্ঞান বইয়ের বাইরের বিশাল রহস্যময় জগতের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া।
  5. নিয়মিত কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করা।
  6. বিভিন্ন শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা।
  7. ক্লাব মেম্বারদের প্রতি বছর গণিতসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের ব্যবস্থা করা।

Association Of Young Philologists And Grammarians

ল্যাংগুয়েজ ক্লাব

ক্লাবের উদ্দেশ্য/বৈশিষ্ট্য:
  1. শুদ্ধ বাংলা ভাষা চর্চা করা।
  2. বাংলা ও ইংরেজিসহ দেশি-বিদেশি সাহিত্য চর্চা করা।
  3. দেশি-বিদেশি ভাষায় সাবলীলভাবে কথা বলার অভ্যাস গড়ে তোলা।
  4. Speaking English-এর পাশাপাশি শব্দের উচ্চারণ, বানান ও অর্থসহ ইংরেজি গ্রামার চর্চা করা।
  5. ভাষা সংক্রান্ত বিভিন্ন ধরনের বইপড়া কর্মসূচি পরিচালনা করা।
  6. নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।
  7. বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা।
  8. প্রতি বছর বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।
  9. ভাষার মাসে ভাষা সংক্রান্ত প্রোগ্রাম আয়োজন করা।
  10. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা।
  11. ক্লাব মেম্বারদের প্রতি বছর বাংলা অলিম্পিয়াডে অংশগ্রহণের ব্যবস্থা করা।

অনুষ্ঠান: Debate Competitions 2023 — AYPG Club আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা

Association Of Little Programmers And Computer Geeks

কম্পিউটার ক্লাব

ক্লাবের উদ্দেশ্য/বৈশিষ্ট্য:
  1. কম্পিউটার চর্চার মাধ্যমে আইসিটিতে দক্ষ করে তোলা।
  2. বর্তমান তথ্য ও প্রযুক্তির সঠিক ধারণা দেয়া।
  3. প্রোগ্রামিংয়ে হাতেখড়ি দেয়া।
  4. নিয়মিত কম্পিউটার কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা।
  5. সার্চিংয়ের মাধ্যমে যে কোনো তথ্য খুঁজে বের করার দক্ষতা অর্জন করা।
  6. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা।
  7. ক্লাব মেম্বারদের প্রতি বছর বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণের ব্যবস্থা করা ও ট্রেনিং দেয়া।

অনুষ্ঠান: Web Development Contest-2024

Association Of Young Gymnastics And Sports Maniac

স্পোর্টিং ক্লাব

ক্লাবের উদ্দেশ্য/বৈশিষ্ট্য:
  1. শিক্ষার্থীদের মোবাইল/ফেসবুক/ভিডিও গেমসের আসক্তি থেকে মুক্ত করে খেলাধুলায় উৎসাহিত করা।
  2. "খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর ও প্রফুল্ল মন" — এই নীতিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
  3. খেলাধুলায় পারদর্শী শিক্ষার্থীদের আরো ভালো করতে উৎসাহিত করা।
  4. নিয়মিত বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা।
  5. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়ে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা।
  6. ক্লাব মেম্বারদের স্থানীয়, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা ও ট্রেনিং দেয়া।

অনুষ্ঠান: Young Gymnastics And Sports Maniac Contest 2023-2024